শরীয়তপুরের ভেদরগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম করেছেন এক বখাটে ও তার বাবা। গত (২৫ ফেব্রুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত বাবা বর্তমানে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী চাঁদনি আক্তার বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় দু'জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত বখাটে হৃদয় মাদবর (২১)ও তার বাবা আবু কালাম মাদবর (৪৬) ভেদরগঞ্জ উপজেলা নারায়ণপুর ইউনিয়নের ইকর কান্দি গ্রামের বাসিন্দা।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com