ঘিওর,মানিকগঞ্জ প্রতিনিধি:
মহানবী (সাঃ)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের অভিজিৎ দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ৮ মার্চ ) মধ্যরাতে ঢাকার ধামরাই এলাকা থেকে ডিবি পুলিশ ওই যুবকে আটক করে । বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস।
আটকৃত ওই যুবক জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের নন্দ বৈরাগীর ছেলে। সে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সাঃ)-কে নিয়ে কুটুক্তিরা কয়েকটি কমেন্টসের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এরপর রাতে বেশ কয়েকটি স্থানে এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয় মুসুল্লিরা। তারা অভিজিৎ দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ অভিজিৎ দাসের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে ঢাকার ধামরাই থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তাকে ঘিওর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com