মোঃ শফি আলম, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ঘিওর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প (বারটান অংগ) এর বাস্তবায়নে বিভিন্ন পুষ্টি বিষয়ক নিয়ে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণে ৩০ জন এসএএও, স্কুল শিক্ষক ইমাম, সাংবাদিক, এনজিও কর্মী, মৎস্য, প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বারটান এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম এনডিসি, বারটান এর প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনীমা মাহ্জাবীন, ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা কাওসার আহমেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com