June 9, 2026, 9:00 pm
শিরোনামঃ
এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময়

জাজিরায় দাওয়াত না পেয়ে বিয়েবাড়িতে হামলা: অভিযুক্ত মেম্বার জেলহাজতে

Reporter Name

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

দাওয়াত না পেয়ে বিয়েবাড়িতে হামলা: অভিযুক্ত মেম্বার জেলহাজতে
অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় দাওয়াত না পেয়ে বিয়েবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) নাসির উদ্দিন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। সময় না থাকায় রিমান্ড শুনানি না করেই আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার নাসির উদ্দিন বেপারী জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত দেয়নি ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীসহ তার সমর্থকদের। এতে ক্ষুব্ধ হয়ে নাসির বেপারী ও তার সমর্থকরা গত শনিবার রাতে ওই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিয়ে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সৈয়দ সাব্বির নামে একজন জাজিরা থানায় মামলা করেন। ঘটনার দিন রাতে পুলিশ আব্দুর রহমান খা নামে একজনকে আটক করলেও বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার মূল পরিকল্পনাকারী ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীসহ অন্যান্যরা পলাতক ছিল। এরপর পুলিশ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার গভীর রাতে বিলাশপুরের চেরাগ আলী বেপারী কান্দি থেকে নাসির উদ্দিন বেপারীকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হক গণমাধ্যমকে বলেন, বিয়ে বাড়িতে হামলার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামী ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা