ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
তীব্র তাপদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে আসা দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি, শরবত ও কোমল পানীয় বিতরণ করেছে রাইট টক বাংলাদেশ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শুক্রবার দুপুরে সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে দৌলতপুর উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির মানিকগঞ্জ জেলা সভাপতি মাহবুব আলম রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, শের আলী আহমদ নিলয়, আবুল কালাম আজাদ, এসকে রাসেল, সানোয়ার হোসেন প্রমুখ।
এ বিষয়ে রাইট টক বাংলাদেশ এর জেলা সভাপতি মাহবুব আলম রাসেল বলেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com