মোঃ মহসীন খান হীরা মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরের এসএসসি ৯৫ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজে সকালে কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। ২৯ বছর পর সকল বন্ধুরা এক জায়গায় হয়ে আনন্দে মেতে উঠে । পুনর্মিলনী উপলক্ষে একটি রেলি বের হয়ে বানিয়াজুরী বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে স্কুলে এসে শেষ হয় । সারাদিন বন্ধুদের সাথে আড্ডা ,স্মৃতিচারণ ,,নাচ গান , সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে এসএসসি ৯৫ ব্যাচের সকল বন্ধুদের জন্য দোয়া করা সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com