আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিব ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চড় মাইজখাড়া এম এ রাশেদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সাবেক যুগ্ম সচিব মোঃ আব্দুর রাশেদ খান, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান, সংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন রতন, মোঃ হাশেম আলী মাতব্বর, হায়দার আলী মাতব্বর, মো: মুকুল হোসেন, মোফাজ্জল মাতব্বর, তমসের আলী মাতব্বর, রাজ্জাক বিশ্বাস, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, প্রফেসর আবু সাঈদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com