মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের ৭শ ব্যক্তির মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইউপি ভবন চত্বরে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ (দুঃস্থদের খাদ্য সহায়তা) এর চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এসয় ইউপি সদস্য মিঠুন আনসারী, মো: রাজা মিয়া, ইউপি সচিব রাশেদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com