মোঃশরিফুল ইসলাম ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তার প্রমাণ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এ থেকে শিক্ষা নিতে হবে সবার। অতএব আমাদের সতর্ক হওয়া জরুরি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠ্য পুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু।
মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের প্রকাশনা সম্পাদক ডা: মো: আবুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা বিএনপি সহ সভাপতি আবু কাওছার রেজা, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ হালিমুর রহমান ডিউক, সোনালী ব্যাংকের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন ধ্বনি, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ পারভিন চায়না, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ আলাল উদ্দিন, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আসলাম মিয়া, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াছিন খান মিরান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ড.খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সাধারণ মানুষের পাশে থাকুন, সাধারণ মানুষকে ভালবাসুন। ভালোবাসা দিয়েই তাদের মন জয় করতে হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com