
স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের চর আলোকদিয়া এলাকায় ২৩ সেপ্টেম্বর বিকেলে তেওতা ইউনিয়নের চর আলোকদিয়া বাসির আয়োজনে দোয়া মাহফিল এবং শান্তি- ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান - এর নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ স্বার্থক আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র - জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত মুক্তি সেনাদের জন্য দোয়া মাহফিল এবং শান্তি - ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি নেতা ও দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি'র নেতা - কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি মোঃ তোজাম্মেল হক তোজা।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com