স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর।
দিনটি উপলক্ষে আয়োজিত বিশেষ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষ অংশগ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এ জিন্নাহ্ কোবীর। তিনি বলেন, "আরাফাত রহমান কোকো ছিলেন একজন নির্লোভ, মানবিক ও মেধাবী ব্যক্তিত্ব। তার স্মৃতি আমাদের কাছে চিরন্তন অনুপ্রেরণার উৎস। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে তাদের সেবা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে।"
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। প্রয়াত কোকোর স্মৃতিচারণ করতে গিয়ে তারা তার মানবিক গুণাবলির কথা তুলে ধরেন। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগকে উপস্থিত সবাই প্রশংসা করেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর বিএনপির উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com