নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ঐতিহাসিক তেরশ্রী বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা এসময় দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পয়লা ইউনিয়ন বিএনপির নেতা লিজু ঠাকুর এবং সঞ্চালনা করেন ঘিওর কলেজের সাবেক জিএস ও ঢাকা উত্তর কৃষকদলের তেঁজগা শিল্পাঞ্চল থানার আহ্বায়ক মো. সেলিম মিয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। তিনি তার বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিএনপির চলমান আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের মাঝে দলের আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনুপ্রবেশকারীদের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে দলের ভেতরে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছ নেতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
বাবলু আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। অনুপ্রবেশকারীরা দলকে কলঙ্কিত করতে পারে, তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা বিএনপির নামে অপকর্ম করে দলের সম্মান নষ্ট করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শরীফুল আলম বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারেজ মিয়া, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মিরান মেম্বার, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক ইঞ্জিনিয়ার উজ্জ্বল, পয়লা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নাদিরসহ উপজেলা ও পয়লা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।
সভা শেষে দলীয় নেতা-কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com