ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিষয়টি মানিকগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলাটিই অন্যতম। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।
জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা চলমান রয়েছে। এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২,৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি এবং তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com