মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় সকল গ্রাম পুলিশের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই পোশাক বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের সদস্যদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন। এ সময় তিনি বলেন, ‘গ্রাম পুলিশ আমাদের গ্রামের মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাঁদের দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য ও সম্মান বাড়াতে সরকার নিয়মিতভাবে নতুন পোশাক বিতরণ করছে।’
তিনি আরও বলেন, ‘সবাইকে সততা ও দায়িত্বশীলতার সাথে এলাকায় দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকতে হবে।’
পোশাক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন পোশাক পেয়ে গ্রাম পুলিশের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com