August 4, 2026, 7:44 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

গলাচিপায় গণহত্যা দিবস পালিত

Reporter Name

 

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে চিকনিকান্দি ইউনিয়নে বধ্য ভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ১৯৭১ এর রক্তাক্ত ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় গনহত্যা সম্পর্কে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল নবী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো.মাহবুব হাসান শিবলী, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাইল ইসলাম, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা শানু ঢালী, বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চে রাত সাড়ে ১১ টায় পরিচালিত “অপারেশন সার্চলাইট” এর নামে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় তার পূর্ন বিবরন তুলে ধরেন। উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী মো. মজিবর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আনসার- ভিডিপি সদস্য প্রমুখ। অনুষ্ঠান শেষে গণহত্যায় শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা