May 13, 2026, 7:25 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির–এর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. টিপু সুলতান। সম্প্রতি তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ছাত্র ও যুবরাজনীতি ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা মো. টিপু সুলতান নতুন এই দায়িত্ব পাওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ্ কবির আমার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।

তিনি আরও বলেন, সংসদ সদস্যের দিকনির্দেশনায় এলাকার মানুষের সেবা করা, বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহযোগিতা করা এবং সাধারণ মানুষের সঙ্গে সংসদ সদস্যের যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিনি কাজ করবেন। দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয়দের মতে, নতুন দায়িত্বে মো. টিপু সুলতান সংসদ সদস্যের বিভিন্ন কার্যক্রম সমন্বয় এবং সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এতে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড
আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বিভিন্ন সময় এলাকায় উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. টিপু সুলতানের ওপরও নতুন দায়িত্ব ও প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা