November 2, 2026, 2:01 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে আদালতের আদেশে জমির দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর সময় ভেকু লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে ভেকুর কাচ ভেঙে চালক অজয় মন্ডল বুকে আঘাত পেয়ে আহত হয়েছেন। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বড় ভাই আশরাফুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মৌজায় এ অভিযান শুরু হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের নেতৃত্বে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ঘিওর থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, সকাল সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান চলাকালে প্রতিপক্ষের কয়েকজন ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে ভেকুর দিকে এগিয়ে যান। এ সময় শরিফুল ইসলাম ও তাঁর বড় ভাই আশরাফুল ইসলাম ভেকু লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ করা হয়। একটি ইট ভেকুর কাচ ভেঙে চালক অজয় মন্ডলের বুকে লাগে। এতে তিনি আহত হলে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শরিফুল ইসলামকে আটক করে। তিনি বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মৃত রমজান আলী মোল্লার ছেলে।

ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ফুলহারা মৌজার ছয় শতাংশ জমির দখল নিয়ে মোজায়াল হক মুকা, মোহাম্মদ সেলিম বেপারী, রেহনা বেগম ও রোকসানা আক্তার আদালতে আবেদন করেন। শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর গত ৬ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জমির দখল পুনরুদ্ধারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই আদেশের ভিত্তিতেই বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জমির দাবিদার মোহাম্মদ সেলিম বেপারী বলেন, প্রায় ২৫ বছর ধরে জমিটি নিয়ে বিরোধ চলছিল। আদালতের আদেশের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর তাঁরা জমির দখল ফিরে পেয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম বলেন, আদালতের আদেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ভেকু লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনায় একজনকে আটক করা হয়। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা