বসন্তের মনোরম পরিবেশে মানিকগঞ্জে বসেছিল কবি -সাহিত্যিক ও গুণীজনদের এক
মিলন মেলা। গতকাল শনিবার দিনব্যাপী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী
ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ চত্বরে বসেছিল জমকালো এ মিলন মেলা।

“অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চা করি, মানবতার গান করি” শ্লোগানে শিল্প সাহিত্য ও মননের কাগজ ‘মানুষ’ এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এক সাহিত্য সম্মেলনের আয়োজন করে মানুষ পত্রিকার কর্তৃপক্ষ। এ সম্মেলনই
কবি-সাহিত্যিক ও গুণিজনদের প্রাণের উৎসবে পরিণত হয়। উপস্থিত হন দেশ-বিদেশের খ্যাতনামা গুণিজনসহ দেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি-সাহিত্যিক-ছড়াকার-লেখক- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এলাকাটি মূখরিত হয়ে
ওঠে বিশিষ্টজনের পদচারণায়।
লিটল ম্যাগ সাহিত্য বিষয়ক পত্রিকা “মানুষ” এর প্রকাশক অলক সরকার সম্মেলনে
সভাপতিত্ব করেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন মানিকগঞ্জ জজ কোর্টের
পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানুষ পত্রিকার মানিকগঞ্জ সংখ্যার মোড়ক উম্মোচন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও লেখক অধ্যাপক ড. রফিকউল্লাহ খান।
সঞ্চালনা করেন, কবি রফিক নূর, মঈন বিশ্বাস ও সাওন সগির সাগর। সম্মেলনে
বক্তব্য দেন, মানুষ পত্রিকার সম্পাদক কবি শফিক সেলিম, কবি ও প্রাবন্ধিক
মজিদ মাহমুদ, অধ্যাপক সন্তোষ ঢালী, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ড. তারেক রেজা, কথাসাহিত্যিক ঝর্না রহমান, কবি ফারহান ইশরাক, কথাসাহিত্যিক আইয়ুব মুহাম্মদ খান, অধ্যাপক অজয় রায়, কবি কুশল ভৌমিক, ঘিওর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, সাংবাদিক ও লেখক সাইফুদ্দিন আহমেদ নান্নু, কবি সঞ্জিত পুরোহিত।
বিভিন্ন সেশনে স্বরচিত কবিতা পাঠ করেন কবি দোলা রায়, কবি মামুন মানিক,
জাকির হোসেন, শিপ্রা সরকার, কল্পনা সুলতানা, তানিয়া আফরোজ, আতোয়ার
রহমান, মনজুর হোসাইন মন্টু, দেলোয়ার হোসেন, তপন কুমার সাহা,নিরব সরকার
প্রমুখ। কবিতায় উঠে আসে প্রাণ প্রকৃতি সমাজ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক
শোষণমুক্ত চেতনা এবং সাহিত্যকে এগিয়ে নেয়ার আহবান। এছাড়াও গান-নাচ
পরিবেশন করেন দেশবরেন্দ্র ও স্থানীয় শিল্পীরা।
কবিতা পাঠ, প্রবন্ধ উপস্থাপন ছাড়াও সাহিত্য সংকলনের মোড়ক উম্মোচন,
সম্মাননা, স্মারক প্রদান, সাহিত্য সংকট ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা,
ফটোসেশন, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে মুখরিত থাকে সারাটি দিন।
সন্ধ্যা সাতটায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাঙে এই মিলন মেলা।
এসময় বক্তরা বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই একজন পূর্ণাঙ্গ
মানুষ গড়ে ওঠে। সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ
মুক্ত থাকে। কবিতা তারাই লিখতে পারেন যারা জীবনের চলার গতিতে জীবনটাকে
আবিস্কার করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রসংশায় অভিভূত আগত
কবি-সাহিত্যিক, গবেষক ও গুণিজনেরা।