মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহতদের মধ্যে একজন মানিকগঞ্জ সদর উপজেলার শামসুল হকের ছেলে জুয়েল রানা (৩২)।তিনি পেশায় কাচাঁমাল ব্যবসায়ী। অপর নিহতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার ধূলন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ওসি মো: ইব্রাহিম হোসেন জানান, সন্ধা সাড়ে ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধূলন্ডী বাস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।