May 13, 2026, 7:33 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

পঞ্চগড়ে আইনজীবী ও পরিবারের উপর হামলা, এলাকাবাসীর প্রতিবাদ মানববন্ধন 

Reporter Name

  •  স্টাফ রির্পোটার

পঞ্চগড়ে আইনজীবী ও পরিবারের উপর হামলা, এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়ের ভূমি দস্যু মনছুরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে নির্যাতিত এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুমিদস্যু সন্ত্রাসী মনছুরকে আটক করে শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীরা বলেন, আওয়ামীলীগের দোসর মনছুর দিন মুজুর থেকে গত কয়েক বছরে পঞ্চগড় শহরে চারতলা বিশিষ্ট্য বাড়ীসহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।এলাকার মানুষকে জিম্মি করে জমি দখল, মারামারি, হয়রানি করছে প্রতিনিয়ত। ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামীলীগের পরিচয় দিত,এখন বিএনপির পরিচয় দিচ্ছে।সম্প্রতি ফারুকের স্ত্রী লিজা আক্তারসহ তার ছেলের উপর, পারিবারিক বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের ১ তারিখ আকস্মিকভাবে আক্রমন করে মনছুরসহ আরো কয়েকজন।তাদের ধারালো ছোড়া দিয়ে লিজার মাথা কাটা যায়।সেখানে আটটি সেলাই রয়েছে।পরের দিন আদালতে চারজনকে আসামি করে মামলা করা হয়।আসামীরা হলেন,সাতমেরা গ্রামের কফিল উদ্দিনের দুই ছেলে মনছুর আলী ও মহিমউদ্দিন, শিরিন বেগম এবং মোছা:কমি বেগম।

ভুক্তভোগী আইনজীবী মো.সনেট হোসেন ও আইনজীবি আসাদুজ্জামান আসাদ বলেন,আমরা আইনজীবি হয়েও মনছুরের নির্যাতনের শিকার হচ্ছি।এলাকাবাসী তো অসহায় হয়ে পড়েছে। মামলা করার কারনে চড়াও হয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে।

আইনজীবী মোঃ সনেট হোসেন বলেন, তার হামলা শিকার আমি ও হয়েছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। তাকে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রতিবাদ ও মানববন্ধনে আনিছুজ্জামান আনিছ, আল আমিন ও শাহিরুল ইসলাম বক্তব রাখেন। এসময় শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা