August 2, 2026, 1:01 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন

Reporter Name

ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫–২৬ অর্থবছরে দৌলতপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ এবং মানিকগঞ্জ জেলার ৬৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৬ নম্বর চকমিরপুর ইউনিয়ন পরিষদ । একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন ।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেনের হাতে প্রশংসাপত্র তুলে দেন ।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে কার্যকর উদ্যোগ, সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে ।

স্বীকৃতি পেয়ে মো. আমজাদ হোসেন বলেন, এ অর্জন চকমিরপুর ইউনিয়নের সব মানুষের। জনগণের সহযোগিতায় ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা