May 13, 2026, 7:22 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ

Reporter Name

মোঃ জিবন আহমেদ ফারুক মানিকগঞ্জ থেকে

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থী মাসুদ পারভেজকে নিয়ে ক্রমেই বাড়ছে জনআগ্রহ ও আলোচনা। উন্নয়ন, সুশাসন এবং একটি নিরাপদ ও পরিকল্পিত নগর গঠনের প্রত্যয় সামনে রেখে তিনি ভোটারদের কাছে সমর্থন কামনা করছেন। তার এই অঙ্গীকার ও সক্রিয় উপস্থিতি ইতোমধ্যেই পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নির্বাচনকে সামনে রেখে মাসুদ পারভেজ নিয়মিতভাবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন। পৌর এলাকার বিভিন্ন স্থানে তার প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন এই নির্বাচন মানিকগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন ও দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পৌরবাসীর ভাষ্য একটি সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে শহরটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে উঠবে, নাকি পুরনো গতানুগতিক ধারাতেই থেকে যাবে। এ বাস্তবতায় একজন কার্যকর, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।

স্থানীয় ভোটার দেলোয়ার হোসেন (দেলো) বলেন, মাসুদ পারভেজ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। তার মতে, কথার চেয়ে কাজে বিশ্বাসী নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে মাসুদ পারভেজ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে তিনি একজন দৃঢ়চেতা, কর্মমুখর ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
এদিকে ভোটারদের উদ্দেশ্যে উন্নয়নমুখী চিন্তা, সুশাসনের প্রতিশ্রুতি এবং একটি নিরাপদ শহর গঠনে সক্ষম নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে মানিকগঞ্জ পৌরসভা একটি আধুনিক, নির্ভরযোগ্য ও বাসযোগ্য নগরীতে রূপান্তরিত হবে।

পৌরবাসীর অনেকেই মনে করছেন, তাদের এই প্রত্যাশা পূরণে কার্যকর নেতৃত্বের বিকল্প নেই। আর সেই প্রত্যাশার জায়গা থেকেই তারা মাসুদ পারভেজের দিকেই তাকিয়ে আছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা