স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদি মৌজার ৭০ বছর ধরে দখলে থাকা জমি উচ্ছেদ এর পায়-তারা চালিয়ে যাচ্ছেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের
মো: মকবুল হোসেন মেম্বার সহ একটি কুচক্রী মহল।
হাজী মো: জাকির হোসেন, মোঃ ইকবাল হোসেন, ইনজামামুল হক এবং
মো: ইমতিয়াজ আহমেদ এর নামে ২০ শতাংশ জমি
এস এ রেকর্ড , আর এস রেকর্ড, খাজনা ও খারিজ কৃত ৭০ বছর পূর্ব থেকে দখলে থাকা জমি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:মকবুল হোসেন সহ একটা প্রভাবশালী চক্র ক্ষমতার দাপট দেখিয়ে উচ্ছেদ এর চেষ্টা করে যাচ্ছেন। সাংবাদিক প্রতিরোধ সেল বাংলাদেশের একদল অনুসন্ধানী সাংবাদিকদের টিম স্বর-জমিনে গিয়ে দেখতে ও জানতে পারেন স্থানীয় ইউপি সদস্য মো: মকবুল হোসেন ও তার সহকারি লোকজন সহ একটি কুচক্রী মহল ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে দখলে থাকা জমিতে শক্তবাঁশের বাউন্ডারি রাতের আঁধারে কুপিয়ে কেটে ফেলেন এবং আদালতে মিথ্যা মামলা দায়ের করে ১৪৫ ধারার অস্থায়ী নিষেধাজ্ঞার একটি সাইনবোর্ড লাগিয়ে দেন। জমির প্রকৃত মালিক হাজী মো: জাকির হোসেন, মোঃ ইকবাল হোসেন, ইনজামামুল হক এবং মো: ইমতিয়াজ আহামেদ বলেন, ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য ও একটি চক্র ক্ষমতার অপব্যবহার করে জোর জুলুম করে আমাদের বৈধ জমি অবৈধ দখলের পাঁয়তারা করে যাচ্ছেন। আমরা থানা, এসিল্যান্ড অফিসে লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছিনা। নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও
শিবানী সরকার সাংবাদিকদের বলেন, ইউপি সদস্য কে ডেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।