August 2, 2026, 5:17 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ভুট্টা ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃ’ত্যু

Reporter Name

মোঃ রুহুল আমিন : শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পদ্মা সেতু দক্ষিণ থানার এলাকায় নিজেদের পতিত জমিতে পাতানো ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর।

নিজেদের ভুট্টা ক্ষেতকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন ইদ্রিস খাঁ ও শেফালী বেগম দম্পতি। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ লাইনটি বন্ধ করতে ভুলে যান। আর সেটি হয় তাদের জন্য একটি বিপদের কারণ।

স্বপ্নের ফসল দেখতে গিয়ে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে ছুটে যান শেফালী বেগম। কিন্তু বিদ্যুতের শকে তিনিও লুটিয়ে পড়েন মাটিতে। কিছু মুহূর্তের ব্যবধানে নিভে যায় দুটি প্রাণ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়া কান্দি এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা নিজেদের ভুট্টা ক্ষেত রক্ষার জন্য বন্যপ্রাণী তাড়াতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। তবে সেটি বন্ধ করতে ভুলে যান। সকালে ক্ষেত দেখতে গেলে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে যান। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শেফালী বেগমও বিদ্যুৎস্পর্শ হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা