আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার ২৫ নং বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন , উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকমল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি এ এস এম আমজাদ হোসেন, তেরশ্রী ডিগ্রী কলেজের প্রভাষক শিউলি আক্তার, ঢাকা ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সোহরাব উদ্দিন, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জুলহাস উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, ফেরদৌসী বেগম, রওশনারা আক্তার প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।