August 6, 2026, 11:42 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে কৃষকদের জমজমাট ঈদ বিনোদন 

Reporter Name

আব্দুর রাজ্জাক ঘিওর  মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে কৃষকের ঈদ বিনোদন অনুষ্ঠিত হয়েছে। এতে  বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা,  নাচ, গান, ঘোড়দৌড়সহ নানা আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
গ্রামীণ আবহে কয়েকশত কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলার আয়োজন দেখতে উপচে পড়া ভিড় জমে। কৃষকদের জারি, সারি, ধুইয়া গান, স্থানীয় শিল্পীদের নাচ, গান, তৈলাক্ত কলাগাছে ওঠা, পানির ওপর বালিশ খেলা, কুস্তি, হাডুডু, ঘোড়দৌড়, কৃষাণীদের পাতিল ভাঙাসহ নানা খেলাধুলা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
আজ শুক্রবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের এমপি আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম খান, দৌলতপুর উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান নাঈম, বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিয়া।
সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল ও বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ গোলাপ খান।
অনুষ্ঠান সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেন, প্রত্যন্ত এলাকার কৃষকদের নিয়ে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সেই আনন্দ ভাগাভাগি করা হবে ঈদের পরদিন বাংলাদেশ টেলিভিশন এর দর্শকদের সঙ্গে। এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা