August 7, 2026, 4:47 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিনব কায়দায় বালু ভর্তি ট্রাক্টরে করে বালুর মধ্যে কৌশলে লুকিয়ে পাচারের সময় ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।
গতকাল রোববার সন্ধা ৭টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারোকোনা নামক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের এসাহাক আলীর ছেলে আশরাফুল আলম (২৯), এলুয়াড়ী ইউনিয়নের ঊষাহার গ্রামের তসলিম উদ্দিনের ছেলে তুহিন (২৭)।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) র‌্যাব এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার সালমান নূর আলম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা গ্রামস্থ দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাক্টর যোগে বিরামপুর অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে চেক পোষ্টের মাধ্যমে বালু ভর্তি ট্রাক্টরটি আটক করে তল্লাশি চালায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল । এসময় বালুর মধ্যে কৌশলে লুকানো অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা থেকে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল।
ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল মাদকসহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা