আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
“জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই ¯স্লোগানে নিয়ে রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খাঁন, সিংজুরী ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু।