August 6, 2026, 5:34 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

Reporter Name

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবশত রবিউল বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ‘বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা