August 7, 2026, 9:44 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

দূর্যোগ থেকে রক্ষায় ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস কর্মিদের সচেতনতামুলক মহড়া প্রদর্শণ

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

“দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,আগামী প্রজন্মকে সক্ষম করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া ও সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকর আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ আব্দুল্লাহ্ আল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর ইসলাম, সমবায় কর্মকর্তা মাজাহারুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান,সহকারি শিক্ষক আশরাফুল আলম প্রমুখ। সভা শেষে সেখানে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি,গণমাধ্যমকর্মি ও শিক্ষার্থীবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা