মোঃ রুহুল আমিন : শরীয়তপুর প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪, ‘১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে কোন ধরনের জাল ফালানো জাবেনা বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে চরভাগা ইউনিয়ন পরিষদে ট্যাক অফিসারের উপস্থিতিতে ১৫ শত জেলেদের মাঝে মৎস্য বিজিএফ চাউল বিতরণ করা হয়। সঠিক মাপে চাউল পেয়ে, মাছ ধরতে নদীতে যাবেনা বলে জানান কার্ড দাড়ি এসব জেলেরা।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার রিপন মিয়া, প্রথমিক শিক্ষা অফিসার ভেদরগঞ্জ, প্যানেল চেয়ারম্যান ফাওজিয়া আক্তার,ইউপি সদস্য বৃপ সেচ্ছাসেবকদলের নেতা ইমরান হোসেন বাবু বকাউল, জিতু মুন্সীসহ অনেকে।
ইমরান হোসেন বাবু বকাউল গণমাধ্যমকে জানান, মা ইলিশ রক্ষার্থে চর ভাগা ইউ ইউনিয়ন পরিষদের ১৫শত জেলেদের মাঝে ২৫ কেজি মৎস্য বিজিএফ চাউল বিতরণ করা হয়েছে, এই ১৫ শত কার্ড দাড়ি জেলেরা প্রতিশ্রুতি দিয়েছেন এই ২২ দিন তারা নদীতে কোন প্রকার জাল ফেলবেন না।