আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে ৫ শত জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) উপজেলা পাবলিক লাইব্রেরী মাঠে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে উপজেলা যুবদল। সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি এই চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা কিডনি, ডায়ােেবটিকস ও ব্লাড প্রেসার পরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি মীর্জা এজাজ আহম্মেদ, সাধারন সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাংগঠনিক সম্পাদক মামুন ভূইয়া, জেলা বিএনপি সহ প্রচার সম্পাদক কামরুল হাসান, যুবদলের সদস্য সচিব মোঃ সাইফ ছানোয়ার, যুগ্ম আহবায়ক শাহিন মিয়া হাসিন, শহিদুর রহমান, শারাফাত হোসেন মিন্টু প্রমুখ।