August 7, 2026, 9:44 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠনের ঘোষণা

Reporter Name

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

জেলা সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বাংলাদেশ স্থলবন্দরের সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদল, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি দেলওয়ার হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। গেল ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের কারণে তারা খোলামেলা কোনো কর্মসূচি পালন করতে পারেননি। আল্লাহর ইচ্ছায় গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা আরও জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীনে ইতিমধ্যেই এক হাজার ট্রেড ইউনিয়ন সৃষ্টি হয়েছে, এবং ভবিষ্যতে দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও ট্রেড ইউনিয়ন গঠনের পরিকল্পনা রয়েছে।

সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সংগঠনটি আবারও উজ্জীবিত হয়ে উঠেছে। এই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির সদস্যরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে আগ্রহী এবং দেশব্যাপী শ্রমিকদের উন্নতিতে অঙ্গীকারাবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা