August 6, 2026, 11:12 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। সোমবার সকালে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় অবস্থিত এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমিন ও মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন।

এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন ও শিশু বিভাগে বাচ্চাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের মাসে বরাবরের মতো এবছরও মাসব্যাপী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি ও অপারেশন, ফিজিওথেরাপিতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমীন, উপাধক্ষ অধ্যাপক ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, হাসপাতালের চিফ কো-অর্ডিনেটর ডাঃ জামিলুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা