সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি’র পক্ষ থেকে লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ততা নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জানা গেছে।
শুক্রবার( ১০ জানুয়ারি) ঘিওর উপজেলা বিএনপির ছাত্রদল বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সম্বলিত আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মাষ্টার, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মিরান মেম্বার, মানিকগঞ্জ জেলা জিয়া পাঠাগারের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা: আবুল হাসান, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিমসহ উপজেলা ও বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।