মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের মাঠে পুরষ্কার বিতরণ এর পাশাপাশি, অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
ভাইস প্রিন্সিপাল মো. আব্দুর রশিদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী।