আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২২০০ দুঃস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ প্রকল্পের আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বালিয়াখোড়া ও বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ জন দরিদ্র মানুষের মাঝে ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আওয়াল খান, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রামচন্দ্র সূত্রধর, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী মো. জাকারিয়া কবিরসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আগে সরকারি সহায়তা পেয়ে অসহায় মানুষরা স্বস্তি প্রকাশ করেছেন।