August 8, 2026, 7:03 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

তিন কবিরাজের কাছে পালাক্রমে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী, আটক দুই

Reporter Name

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় তিন কবিরাজের কাছে ধর্ষণের শিকার হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী।উপজেলার ১নং অমর খানা ইউনিয়নের মডেল হাট বাজার এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।অভিযুক্ত তিন কবিরাজ হলেন বোদা উপজেলার গাইঘাটা এলাকরা মাহবুব (৪৩), সদর উপজেলার অমর খানা ইউনিয়নের বড় কামাতের মসিয়র রহমানের ছেলে আজিজুল ওরফে নুর নবী (২৩) ও সাতমেরা ইউনিয়নের গোয়াল ঝার এলাকার শহিদুল ইসলাম ইসলাম (৩৫) নামে ভণ্ড কবিরাজ শারীরিক সমস্যা সমাধানের আশ্বাসে দিয়ে এক প্রবাসীর স্ত্রী (২৯)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন। যার মামলা নং ১৫।এজাহার ও ভুক্তভোগী ওই নারীর ভাষ্য সূত্রে জানা গেছে, মাহবুব (১নং আসামী) ঐ গৃহবধূর পরিচিত হওয়ায় ছেলে আল আমিন কে একটি বাই সাইকেল কিনে দিতে তার সহযোগিতা নেয়। পরিচিত হওয়ার সে মাহবুবকে সরল মনে তার সমস্যার কথা বললে, মাহবুব নিজেই একজন কবিরাজ দাবী করে ওই নারীর সকল সসম্যা সমাধান করে দিবে মর্মে আশ্বাস দিয়ে তার সাথে বাড়িতে যায়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাতের বেলা শারীরিক সম্পর্ক করে এবং ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তী সময়ে আরো বিভিন্ন দিনে রাতের বেলা এসে ওই গৃহবধূর সহিত শারীরিক সম্পর্ক করে এবং সমস্যা সমাধান করে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে একলক্ষ বিশ হাজার টাকা (১,২০,০০০) টাকা হাতিয়ে নেয় মাহবুব এবং গত ১২ নভেম্বর ২০২৪ তারিখে রাত আনুমানিক ১১ টায় আরও দু’জনকে (আজিজুল ওরফে নুর নবী ও শহীদুলকে) নিয়ে এসে বলে এরাও কবিরাজ এদের সাথে শরিরিক সম্পর্ক করিলে তোমার সকল সমাধান হবে। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে রাত দুইটায় ভুক্তভোগী বাসায় এসে মাহবুব, ১ বার আজিজুল ওরফে নুর নবী ৩ ও শহিদুল ইসলাম ১ বার জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। ভুক্তভোগী নারী জানান, আসামীদের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক আমার কোন সমস্যার সমাধান না হইলে আমি আসামীদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করি কিন্তু আসামীগন আমাকে এড়িয়ে চলতে থাকে। আমার স্বামীর অনুপস্থিতিতে এবং নির্জন জায়গায় বাড়ি হওয়ার আমার নিকট হইতে প্রতারনামূলক ভাবে উল্লেখিত টাকা গ্রহন পূর্বক আত্মসাৎসহ “অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও জোর পূর্বক শারীরিক সম্পর্ক করেছে। আমি এর বিচার চাই।

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী জানান, এ ঘটনায় ওই গৃহবধূর বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। দুই জন কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে আটকে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা