মানিকগঞ্জ প্রতিনিধি প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কর্মীসভা ও মতবিনিময় করেছেন সৌদি প্রবাসী , বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাদশা মিয়া।
সোমবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে মোঃ বাদশা মিয়ার নিজ বাসভবনে এই কর্মী সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতেই তার নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে সমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৌদি প্রবাসী ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাদশা মিয়া বলেন, জনকল্যাণের লক্ষ্যে প্রথম বারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাদশা মিয়া আরও বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। রাস্তা-ঘাটের উন্নয়ন করেননি। এবার আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে একটিবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এসময় সভায় বক্তব্য রাখেন, রাজিবপুর উচ্চ বিদ্যালয় অবঃ মৌলভি শিক্ষক মোঃ খোরশেদ আলম, উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব: সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম ( খোকা), কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুরুল হক প্রামানিক নয়া মিয়া, এম এম নুর হোসেন, মোঃ হাবিবুর রহমানসহ আরো অনেকে