August 8, 2026, 7:02 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে অটো রিক্সা চুরির দায়ে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫, মালামাল উদ্ধার

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পু(৩০)সহ অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার (৯মে) বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল। এর আগে বৃহস্পতিবার ( ৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫) পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মন্টু মিঞার ছেলে, কাশেম পাপ্পু (৩০) তেঁতুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পৌর ছাত্রদলের সদস্য সচিব। মোঃ সেলিম (৩১) বারোকোনা গ্রামের জবেদুল ইসলাম এর ছেলে, রফিকুল ইসলাম (২৬) তেঁতুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে এবং সামিউল আলম রতন (৪২) নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর রহমান এর ছেলে।
বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, দলীয় ভাবমুর্তি নষ্ট করে দলের পরিচয় বহন করে যদি কেউ অপরাধমুলক কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ব্যাক্তি কারো জন্য দলের সুনাম নষ্ট হবে এটা হতে পারেনা। কাশেম পাপ্পু যে কাজ করেছে তার বিষয়টি আমি জেনেছি। বিষয়টি জেলা সভাপতি ও সম্পাদক আবগত রয়েছেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যাবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, গত ৪ মে পৌর এলাকার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে অটোরিক্সা চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমান এর ছেলে শাহিন রানা ৬জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর (৫)। তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মামলার সুত্রধরে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইজিবাইকের ৬ টি ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ, একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ইতিপুর্বে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক আনেক অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা