August 9, 2026, 11:05 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

নড়িয়া থানায় ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ 

Reporter Name

মোঃ রুহুল আমিন : শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় আটক করে নিয়ে আসে পুলিশ সদস্যরা। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে বৃহস্পতিবার রাতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ বেশ কয়েকজন। এসময় তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলগুলো ছাড়তে অপারগতা প্রকাশ করে পুলিশ। এতেই ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিয়ে থানা চত্ত্বরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। এসময় বাঁধা দিতে এলে তাদের হামলায় বিল্লাল হোসেন নামের পুলিশের এক কনস্টেবল আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতিকারী থানায় ইটপাটকেল নিয়ে হামলা চালিয়েছেন। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া জানালার থাই গ্লাসসহ স্থাপনায় ক্ষতি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্তের পাশাপাশি বেশ কয়েকজন আটক করেছি। অপরাধীরা যে দলের হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা