August 4, 2026, 7:58 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পরকীয়ার অভিযোগে বিএনপি নেতাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

Reporter Name

মোঃশরিফুল ইসলাম  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) কে পরকীয়ার অভিযোগে সারা রাত গাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চর দেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় মুনজেলকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে ও ওই নারীকে সারা রাত দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

অভিযুক্ত মুনজেল ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। এলাকাবাসীর অভিযোগ, প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল এবং প্রায়ই গভীর রাতে তারা একত্রে দেখা করতেন বলে এলাকায় গুঞ্জন ছিল।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত ২টার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখে। তিনি জানান, তারা দু’জনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছে। গ্রামবাসীর সূত্রে আরও জানা যায়, তারা দু’জনেই বিয়ে করতে রাজি হয়েছেন। তবে মুনজেল আগে থেকেই বিবাহিত হওয়ায় তার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলীয়ভাবে মুনজেলকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা