August 4, 2026, 6:52 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে মাদক ব্যবসায়ী, রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে হয়রানি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ রবিবার (০৩ আগস্ট) উপজেলার বালিয়াখোড়া বাজারে এই মানববন্ধন করেন স্থানীয় গ্রামবাসী। মানববন্ধনে কয়েক শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানের মাধ্যমে মাদক ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খাঁন, আইনজীবী সেকেন্দার আলী খাঁন, বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তৌকির , উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, গৃহবধূ জামেলা বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বালিয়াখোড়া এলাকায় একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়াও কিছু দালালচক্র রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে সসাধারণ মানুষকে হয়রানির করছে। আমরা এর নিরসন চাই। প্রয়োজনে আরো বড় কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা