May 14, 2026, 4:34 am
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে বিএনপির দুই নেতাকে শোকজ

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কামরুল হাসান। এর আগে গত বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশ দেন।

ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি কারণ দর্শানো নোটিশ পৌঁছে আমাদের হাতে। পৃথক দুটি নোটিশ দুই নেতার কাছে পৌঁছে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবরে নয়াপল্টনস্থ কার্যালয় জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান ও জেলা বিএনপির সদস্য ও সাবেক ঘিওর উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন ৬ষ্ঠ উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের নির্বাচনে ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। ইতিমধ্যে ২১ মে অনুষ্ঠিতব্য ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান দোয়াত কলম প্রতীক এবং খন্দকার লিয়াকত প্রতীক পেয়ে নির্বাচনে পথঘাট চষে বেড়াচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন জনগণের সেবা করে আসছি। জনগনের আবেগ আর ভালবাসা উপেক্ষা করে এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে ভুল বুঝবে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক তাদের শোকজ করা হয়েছে। নিষেধ অমান্য করলে পরবর্তীতে দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা