August 3, 2026, 11:10 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পলাশ খান, সম্পাদক শাওন বেপারী

Reporter Name

মোঃ রুহুল আমিন জেলা প্রতিনিধি শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রেস ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক সংবাদের প্রতিনিধি পলাশ খানকে সভাপতি ও আজকের দর্পণের প্রতিনিধি শাওন বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১০মে) বিকেলে জাজিরা উপজেলা পরিষদের মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন।

কমিটির অন্য সদস্যরা হলেন, পরিষদ প্রধান দেশ ২৪ নিউজের প্রতিনিধি জামাল মাদবর, সহ-সভাপতি দিন প্রতিদিনের সাইদ আকন ও ঢাকা ক্যানভাসের মুহাম্মদ বরকত উল্লাহ্। এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক খোলা কাগজের জোবায়ের ইসলাম ও দৈনিক কালবেলার আব্দুর রহিম। সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর পত্রের সাগর মিয়া, দপ্তর সম্পাদক দৈনিক দিনের কণ্ঠের হানিফ বেপারী, কোষাধ্যক্ষ বাংলাদেশ সমাচারের রাসেদুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের মাতৃভূমির শাকিল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজকের দৈনিকের রাজিব মিয়া।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মাহমুদুল হাসান, শাহিন আলম, দেলোয়ার মুন্সি, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বাবু এবং সদস্য জাফর আহমেদ, মাহবুব আলম, মনির হোসেন ও শফিকুজ্জামান রুবেল।

জাজিরা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি বাবু অনল কুমার দে। এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইস্রাফিল, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি নুরুল আমিন রবিনসহ আরো অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা