ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা “আশা” শিক্ষা কর্মসূচির আওতায় ভেলাজান ব্রাঞ্চের ত্রৈমাসিক কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে সদর উপজেলার আশা ভেলাজান ব্রাঞ্চের নিজ কার্যালয়ে এই কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়।
আশা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আনারুল কাদির ও শিক্ষা অফিসার মোঃ সামিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫জন শিক্ষা সেবিকার মধ্যে প্রশিক্ষণ শুরু করেন কর্মসূচির প্রশিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান।
এ কর্মশালায় প্রাথমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করা, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেওয়া পাঠ আয়ত্ত করতে সহায়তা করা, প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদান করা এবং প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা ভেলাজান ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, মোঃ আমিন হোসেন, শিক্ষা সুপারভাইজার মোঃ সাফিরুল ইসলাম শাওন প্রমুখ