August 5, 2026, 4:06 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সখিপুরে জমিসংক্রান্ত জেরে মারামারির ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Reporter Name

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের ডিএমখালী কালাই সরকার কান্দি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

এসময় প্রতিপক্ষের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে এমন অভিযোগ তুলে ১৭ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত শরীয়তপুর মামলা করেন ওই নারির খালা শাশুড়ী ফাহিমা ইসলাম নামে এক নারী। তবে এই মামলায় অধিকাংশ আসামিই বৃদ্ধ তাদের বয়স ৬০ বছরের ওপরে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ সরদার ও এবাদুল্লাহ সরদারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২২/৪/২০২৪ইং সোমবার সকালে জমিতে হাল চাষ করা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন মারামারি সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় দুপক্ষের লোকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে, ভেদরগঞ্জ ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

 

এবিষয়ে মামলার বাদী ফাহিমা ইসলাম বলেন, জমি নিয়ে তাদের সাথে আমাদের দীর্ঘ দিন ধরে বিরোধ। ওইদিন সকালে এবাদুল্লাহ সরদার তাদের লোকজন নিয়ে আমার ভাই, বোন সহ অন্তঃসত্ত্বা পুত্রবধূর ওপর হামলা চালায় এতে আমার পুত্রবধূর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এবং অনান্য দের মাথা, হাত, পা, ফেটে যায়। আমি মামলা করেছি ন্যায় বিচার পাবার জন্য।

এবিষয়ে ওই অন্তঃসত্ত্বা নারী গণমাধ্যমকে বলেন, আমি পাঁচ মাসের অন্তঃসত্তা, আমি পেটে আঘাত পেয়েছি, ডাঃ আমাকে ঔষধ দিয়েছে, বাচ্চা মরে নাই, কিন্তুু একটু লরেচরে কম। এক সপ্তাহ পর পরিক্ষা করানো হবে, এর পর বলা যাবে।।

এবিষয়ে ওই অন্তঃসত্ত্বা নারীকে মারধর মামলায় আসামি হওয়া মাহন সরদার বলেন, আমাদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফিরোজ সরদারের সাথে বিরোধ। এবিষয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদে দরবার হয়েছে। কিন্তুু ফিরোজ সরদার মিমাংসায় না গিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে যে-ই অন্তঃসত্ত্বা নারীর বাচ্চা নষ্ট হয়েছে বলে মামলা করেছে এটা সম্পুর্ন মিথ্যা মামলা। মারামারির সময় ওই মহিলা উপস্থিত ছিলো না। আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।

 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান বলেন, এবিষয়ে আদালতে দু’পক্ষের মামলাই চলমান। আমরা একজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। বাচ্চা নষ্টের বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা