August 5, 2026, 6:10 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরের ধূলণ্ডী গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী ধর্মীয় উৎসব

Reporter Name

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি।

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধূলন্ডী( কাঁলাচাদপুর) গ্রামে মহাপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৩দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ৩৫তম ধর্মীয় অনুষ্ঠান।

এ উপলক্ষ্যে চমকপ্রদ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বাড়ির আঙিনাসহ প্রবেশদ্বার এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রবাহিত হচ্ছে আনন্দের বন্যা।

শুক্রবার(৩১ জুন) রাতে মৃত বলাই চন্দ্র কর্মকারের বাড়িতে টাঙ্গাইল জেলার প্রখ্যাত ভাগবত পাঠক শ্রী দীপক গাঙ্গুলীর বিশদ পারমার্থিক শ্রীমদভগবদগীতা আলোচনার মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

শনিবার(১ জুন) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পুরোহিত বুদ্ধদেব চক্রবর্তীর পৌরোহিত্যে শ্রী শ্রী রক্ষা কালী ও দক্ষিণা কালীর পূজা অনুষ্ঠিত হবে।

রবিবার(২ জুন) দুপুরে মহাপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী ও লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী রাধামাধবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদন শেষে উপস্থিত ভক্তদের মাঝে বিতরণ করা হবে মহা প্রসাদ।

বালিয়াখোড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস কুমার বসু তুফান বলেন, বলাই কর্মকারের বাড়ির ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমরা ধূলণ্ডী গ্রামবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। বর্তমান সমাজে অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল। কিন্তু পারমার্থিক দিকে পয়সাকড়ি খরচ করার মানসিকতা সবার নেই। কালাচাঁদপুর গ্রামের বলাই কর্মকারের ছেলে কার্তিক কর্মকার নিজের এবং দশের কল্যাণের জন্য দীর্ঘদিন যাবৎ ধর্মীয় উৎসবের মাধ্যমে মানবসেবা করে যাচ্ছেন।

দৈনিক ভোরের কাগজ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সুরেশ চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রে উল্লেখ রয়েছে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শোন সনাতন। ধূলন্ডী গ্রামের কার্তিক কর্মকার গৌরাঙ্গ মহাপ্রভু সেই বানী শিরে ধারণ করে দীর্ঘ ৩৫ বছর যাবৎ তাঁর আঙিনায় ধর্মীয় অনুষ্টান করে যাচ্ছেন। কলি যুগের যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভু, লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী অবশ্যই তাঁর মনোবাসনা পূর্ণ করবেন।

ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনকর্তা কার্তিক কর্মকার গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টকম অনুসরণ করে বলেন, ধন জন সুন্দরী রমনী কোন কিছুই শেষের দিন কারো সাথে যাবে না। একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম এবং মানুষের ভালোবাসাই অন্তিমকালে পথের পাথেয় হবে। এটি স্মরণ রেখেই তিনি যথাসাধ্য ধর্মীয় অনুষ্ঠানাদি পালন এবং মানব সেবা করার চেষ্টা করেন। তিনি এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা