মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের টানা ৪ বার নির্বাচিত সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান কালু মিয়ার ৬ ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, খাবার ও বৃক্ষ চারা বিতরন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের খাগ্রাটা প্রেসিডেন্ট বাড়ি জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের পুত্র জেলা কৃষক দলের সিনিয়র সভাপতি মোঃ মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, আব্দুল জলিল মাস্টার,মসজিদ কমিটির সভাপতি শাহানুর আলম, সিনিয়র সহ সভাপতি বাদশা মিয়া, সাধারন সম্পাদক আব্দুল ওহাব মাস্টার প্রমুখ।