আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সমাবেশ হয়েছে।
গত শনিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে চলতি বছরের এস.এস.সি, শ্রেণী ভিত্তিক মেধাক্রম, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের পরিচালক ও আবুল খায়ের স্টীলের ডিস্ট্রিবিউটর আলহ্বাজ মোঃ আতাউল হক।
স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহবায়ক আমির হামজা, প্রধান শিক্ষক মো: হযরত আলী, শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমুখ।